Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ছবি : সংগৃহীত

যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে বসবেন প্রধানমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্ক:

যুগপৎ আন্দোলন ও সংগ্রামে অংশ নেওয়া শরিক দল এবং জোটগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তবে বৈঠকে কোন কোন দল অংশ নেবে কিংবা আলোচ্যসূচিতে কী থাকছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

এদিকে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী বিরোধীদলগুলোর বাইরে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া নিবন্ধিত ও অনিবন্ধিত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরও এ মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হচ্ছে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন