Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ছবি : সংগৃহীত

মেসি বনাম ইয়ামাল, নিউ জার্সিতে আজ রাতে শিরোপার মহারণ

ঢাকা অর্থনীতি ডেস্ক:

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে শেষ পর্যন্ত মুখোমুখি হতে যাচ্ছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে, আর স্পেনের লক্ষ্য আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার করা।

সোমবার (২০ জুলাই) রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা নির্ধারণী এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

ফাইনালে ওঠার পথে দুর্দান্ত ফুটবল খেলেছে উভয় দল। সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নেয় লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। অন্যদিকে ফ্রান্সকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে শিরোপার লড়াইয়ে ওঠে লুইস দে লা ফুয়েন্তের স্পেন।

স্পেনের একাদশ: উনাই সিমোন; পেদ্রো পোরো, পাও কুবারসি, আয়মেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া; ফাবিয়ান রুইস, রদ্রি, দানি ওলমো; আলেক্স বায়েনা, লামিন ইয়ামাল, মিকেল ওইয়ারসাবাল।

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ; গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দে পল, এনসো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকো গনসালেস; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন