Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
গোপালগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানগুলোতে এই বাহিনীর সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ সোমবার (১৬ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সদর দপ্তর সূত্র জানিয়েছে, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা দ্রুততার সঙ্গে মোকাবিলা করার জন্য মাঠপর্যায়ে সাঁজোয়া যান বা আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) প্রস্তুত রাখা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি পুরো এলাকায় আধুনিক প্রযুক্তিনির্ভর সার্বক্ষণিক নজরদারি ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মাঠপর্যায়ে নিয়োজিত সদস্যদের কার্যক্রম সরাসরি তদারকি ও কেন্দ্রীয়ভাবে সমন্বয়ের উদ্দেশ্যে মোতায়েনকৃত বিজিবি সদস্যদের অধিকাংশের পোশাকে ‘বডি ওর্ন ক্যামেরা’ সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি আকাশপথ ও দূরবর্তী অবস্থান থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য ড্রোন এবং বিশেষ ইমপ্রোভাইজড ডিভাইস ব্যবহার করে সার্বক্ষণিক সরাসরি ভিডিও চিত্র ধারণ ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছে বাহিনীটি।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন