Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্নের চেষ্টা হলে ছাড় নয়: র‍্যাব

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (২১ জুন) রাজধানীর মোহাম্মদপুরে র‍্যাব-২ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন র‍্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাউরা সোহেল নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুইজন ছিনতাইকারী শফিকুল ইসলাম সবুজ ও রাসেলকে আটক করা হয়। পরে অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব জানায়, গ্রেপ্তার হওয়া মাউরা সোহেলের বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজিসহ ১৪টি মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে নয়মুল হাসান বলেন, আইনশৃঙ্খলা বিঘ্নিত করার যেকোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে এবং এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন