ঢাকা অর্থনীতি ডেস্ক:
দেশের বাজারে স্বর্ণের দাম টানা কমছে। সর্বশেষ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ২১৫ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯৩ টাকা। আজ সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।
জুয়েলারি ব্যবসায়ীরা জানিয়েছেন, তেজাবি স্বর্ণের দাম কমায় আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে দেশের বাজারেও দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দামতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা কমে হয়েছে ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা। ১৮ ক্যারেটের ভরিতে কমেছে ১ হাজার ৮০৮ টাকা, ফলে এর দাম দাঁড়িয়েছে ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা করা হয়। একই দিন ২১ ক্যারেটের ভরির দাম ২ হাজার ১০০ টাকা কমে হয় ২ লাখ ৯ হাজার ৮৯৩ টাকা। ১৮ ক্যারেটের ভরিতে ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে দাম করা হয় ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ১ হাজার ৪৫৮ টাকা কমে দাঁড়ায় ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকায়।
স্বর্ণের দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম আগের মতোই ৩ হাজার ৪৯৯ টাকা রয়েছে। ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা।
উল্লেখ্য, দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়। দেশের ইতিহাসে এটিই ছিল স্বর্ণের সর্বোচ্চ দাম।










কমেন্ট করুন