Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

রোববার শরীয়তপুরের কয়েকটি এলাকায় টানা ৭ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে রোববার (১৫ নভেম্বর) শরীয়তপুরের বেশ কিছু এলাকায় টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (১৪ নভেম্বর) শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইনের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার লক্ষ্যে ঝুঁকিপূর্ণ গাছপালা ও ডালপালা কাটা হবে। এ কাজের জন্য শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির পালং-২ (১০ এমভিএ) উপকেন্দ্রের ৩সি নম্বর (টুমচর) ফিডার এবং নড়িয়া-১ উপকেন্দ্রের ৭ নম্বর গোলার বাজার ফিডারের আওতাধীন কিছু এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

সূচি অনুযায়ী, রোববার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে টুমচর ফিডারের কাশিপুর, টুমচর, টেকেরহাট ও ঝাউচর এলাকা। আর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা বিদ্যুৎ পাবেন না নাড়িয়া-১ উপকেন্দ্রের ৭ নম্বর গোলার বাজার ফিডারের পাটদল সেকশন এলাকার গ্রাহকেরা।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এই সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন