Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টি, আটক ৮৪ জনকে কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

রাজধানীতে পুলিশের অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টিতে অভিযান চালিয়ে আটক ৮৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তদের মধ্যে পুরুষদের এক মাস এবং নারীদের ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির এ তথ্য জানান।

ইলিয়াস কবির জানান, ডিএমপির ভ্রাম্যমাণ আদালত পুরুষদের এক মাসের কারাদণ্ডের পাশাপাশি ১ হাজার টাকা জরিমানা করেছেন। নারীদের দেওয়া হয়েছে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা। জরিমানা অনাদায়ে তাঁদের আরও তিন দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

ইলিয়াস কবির বলেন, ২০২৫ সাল থেকে সেখানে এ ধরনের আয়োজন চলছিল। মাসে প্রায় ২০-২২টি অনুষ্ঠান হতো। বাড়িভাড়া বাবদ ১০ জনের প্রত্যেকের কাছ থেকে ১৮ হাজার ৫০০ টাকা করে নেওয়া হতো।

এ ছাড়া অনুষ্ঠানে অংশ নিতে নিবন্ধনকারীদের কাছ থেকে জনপ্রতি ৬০০ টাকা নেওয়া হতো। তিনি বলেন, সেখানে ২৬ জন তরুণী ছিলেন। তাঁদের অধিকাংশের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। এ ঘটনায় মাদক আইনে মামলা করা হয়েছে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন