ঢাকা অর্থনীতি ডেস্ক:
মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে নতুন চমক নিয়ে আসছে শাওমি বাংলাদেশ। আগামী আগস্টে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হতে যাচ্ছে তাদের নতুন স্মার্টফোন রেডমি ১৭। ব্যাটারি পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি সুরক্ষায় নতুন মাত্রা যোগ করতেই ডিভাইসটি ডিজাইন করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রেডমি ১৭-তে রয়েছে ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি, যা একবার পূর্ণ চার্জে সাধারণ ব্যবহারে ২.৩২ দিন পর্যন্ত চলতে সক্ষম। ফলে ঘন ঘন চার্জার খোঁজার ঝামেলা ছাড়াই দীর্ঘ সময় ডিভাইসটি ব্যবহার করা যাবে।
চার্জিংয়ের ক্ষেত্রেও রেডমি ১৭ আনছে উল্লেখযোগ্য সুবিধা। ৪৫ ওয়াট টার্বো চার্জিং প্রযুক্তি মাত্র ৪৫ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করতে পারে। এমনকি মাত্র ৩৫ মিনিটের চার্জেই সারাদিনের স্বাভাবিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় পাওয়ার ব্যাকআপ পাওয়া সম্ভব।
দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিতে ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই, যা দৈনন্দিন ব্যবহারে দুর্ঘটনাজনিত পড়ে যাওয়া ও স্ক্র্যাচের বিরুদ্ধে অধিক সুরক্ষা দেয়। পাশাপাশি ডাইনামিক আরজিবি লাইট ডিজাইন স্মার্টফোনটিকে দিচ্ছে প্রিমিয়াম লুক।
মাল্টিমিডিয়া ব্যবহারেও রেডমি ১৭ চমকে দিতে প্রস্তুত। একবার চার্জেই টানা ৯১ ঘণ্টা মিউজিক প্লেব্যাক এবং ১৬ ঘণ্টা পর্যন্ত ইউটিউব শর্টস স্ট্রিমিং উপভোগ করা যাবে।
আগামী আগস্টে দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে রেডমি ১৭ উন্মোচন করবে শাওমি বাংলাদেশ। উন্মোচনের নির্দিষ্ট তারিখ, মূল্য ও প্রাপ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য শীঘ্রই শাওমি বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে জানানো হবে।










কমেন্ট করুন