ঢাকা অর্থনীতি ডেস্ক:
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন-সংক্রান্ত জটিলতা সমাধানে আগামী ৮ জুনের মধ্যে শিক্ষা বোর্ডে যোগাযোগ করতে বলা হয়েছে। গত ৬ জুন বোর্ডের আওতাধীন ৮ জেলার সব কলেজ প্রধানকে এ বিষয়ে অবহিত করে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
রোববার (৭ জুন) দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন।
তিনি জানান, রেজিস্ট্রেশন-সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ ৮ জুনের মধ্যে বোর্ডে সরাসরি যোগাযোগ করতে হবে।
শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এবং কলেজগুলোতে প্রেরিত পত্রে উল্লেখ করা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন জটিলতা নিরসনে আগামী ৮ জুনের মধ্যে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও কলেজ ভর্তির কাগজপত্রসহ শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকের দপ্তরে নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে। বোর্ডের আওতাধীন সব উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধানদের কাছে এই পত্র পৌঁছে দেওয়া হয়েছে।










কমেন্ট করুন