Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

ঈদযাত্রায় উৎসবমুখর কমলাপুর, ট্রেনে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

পবিত্র ঈদুল আজহার আর মাত্র চার দিন বাকি। এরই মধ্যে শুরু হয়েছে ঘরমুখো মানুষের ঈদযাত্রা। রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সরেজমিনে দেখা গেছে, উৎসবের আমেজ নিয়ে বহু মানুষ ট্রেনে চড়ে ঢাকা ছাড়ছেন। প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়মতো ছেড়ে যাচ্ছে, শিডিউল বিপর্যয়ের কোনো অভিযোগও নেই।

আজ শনিবার (২৩ মে) দুপুরে কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে আসেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। তিনি জানান, শিডিউল বিপর্যয় ঠেকাতে সব ধরনের প্রস্তুতি আছে রেলের। এবারের ঈদযাত্রায় শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই। পাশাপাশি ট্রেনের ছাদে ওঠা রোধে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

কমলাপুরের স্টেশন ম্যানেজার জানিয়েছেন, আগামীকাল রোববার থেকে ঈদের বিশেষ ট্রেন চলাচল শুরু হবে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন