Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ছবি : সংগৃহীত

চীনের কয়লাখনি বিস্ফোরণে ৯০ জন নিহতের ঘটনায় জামায়াতের শোক

ঢাকা অর্থনীতি ডেস্ক:

চীনের উত্তরাঞ্চলে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৯০ জন নিহত ও বহু আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৩ মে) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই শোক প্রকাশ করা হয়।

বিবৃতিতে তিনি বলেন, ২১ মে চীনের উত্তরাঞ্চলে একটি কয়লাখনি দুর্ঘটনা ও বিস্ফোরণে ৯০ জন নিহত এবং বহু আহত হওয়ার ঘটনা ঘটেছে। এই বিবৃতি লেখা পর্যন্ত অন্তত ২০১ জন হতাহতকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১২৩ জন হাসপাতালে চিকিৎসাধীন। এই দুর্ঘটনা দেশটির জন্য অনেক বড় ক্ষতি।

গোলাম পরওয়ার বলেন, আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে হতাহতদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি এবং চীনের জনগণ ও দেশটির সরকারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

তিনি আরও বলেন, আমরা আশা প্রকাশ করছি চীন সরকার ও জনগণ শিগগিরই এই বিরাট ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন