ঢাকা অর্থনীতি ডেস্ক:
আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে ফিফা বিশ্বকাপ-২০২৬-এর সব আলো নিজের দিকে কেড়ে নিলেন লিওনেল মেসি। প্রায় ৩৯ বছর বয়সেও তার দুর্দান্ত পারফরম্যান্স যেন সময়কেই বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।
৮০ মিনিটে তিন গোল করে আর্জেন্টিনাকে জয় উপহার দেওয়ার পাশাপাশি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মিরোস্লাভ ক্লোসার পাশে নাম লিখিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। একইসঙ্গে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলার বিরল কীর্তিও গড়েছেন তিনি।
ম্যাচ শেষে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের মিক্সড জোনে মেসিকে প্রশ্ন করা হয়, ২০৩০ বিশ্বকাপেও তাকে দেখা যাবে কি না। প্রশ্ন শুনে প্রথমে হেসে ফেলেন মেসি। জবাবে তিনি বলেন, “না, না, এটা কোনোভাবেই সম্ভব নয়।”
আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই একাধিক রেকর্ডের মালিক ছিলেন মেসি। ম্যাচ শুরুর সঙ্গে সঙ্গেই তিনি ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়েন। পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোও আজই সেই তালিকায় তার পাশে নাম লেখাতে পারেন।










কমেন্ট করুন