Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

হজ পালনে বুধবার সৌদি আরব যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

পবিত্র হজ আদায়ের উদ্দেশ্যে আগামীকাল বুধবার (২০ মে) সৌদি আরবের পথে ঢাকা ছাড়বেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৯ মে) দলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার দুপুরের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা দেবেন তিনি। হজের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আগামী ১ জুন দেশে ফেরার প্রত্যাশার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এই পবিত্র সফর উপলক্ষে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জামায়াত আমির।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন