ঢাকা অর্থনীতি ডেস্ক:
একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের স্বপ্ন এখন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি বাস্তবমুখী ও অর্জনযোগ্য বলে দাবি করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের কুদস ফোর্সের প্রধান কমান্ডার ইসমাইল কানি।
ইরানি সংবাদ সংস্থা ফার্সের দেওয়া সূত্রের বরাতে গত রোববার (২৩ আগস্ট) এ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইসমাইল কানি উল্লেখ করেন, দখলদার ইসরায়েলি বাহিনীর বসতি বৃদ্ধির প্রক্রিয়া এবং তাদের ধারাবাহিক অপরাধ প্রকৃতপক্ষে দেশটির অভ্যন্তরীণ গভীর সামরিক, নিরাপত্তা, রাজনৈতিক ও সামাজিক সংকট থেকে রেহাই পাওয়ার ব্যাকুল চেষ্টা মাত্র।
ইরানি এই শীর্ষ সামরিক কর্মকর্তার মতে, এসব অপচেষ্টা চালিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে সৃষ্ট ইসরায়েলের বিশাল কৌশলগত বিপর্যয় ও ব্যর্থতাকে কোনোভাবেই ঢেকে রাখা যাবে না।
কানি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনের সুমহান আদর্শ চিরঞ্জীব এবং অপরিবর্তনীয়। কাঙ্ক্ষিত ন্যায়বিচার ও চূড়ান্ত বিজয় অর্জিত হওয়ার আগপর্যন্ত তাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে।
সূত্র: আল জাজিরা










কমেন্ট করুন