Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

সহধর্মিণীকে নিয়ে ডুলাহাজারা সাফারি পার্কে প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে নিয়ে পার্কে যান তিনি। সেখানে পার্কের মূল ফটকের সামনে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এরপর পার্কের স্মারক বইয়ে স্বাক্ষর করেন তিনি ও ডা. জুবাইদা রহমান।

পরিদর্শনকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

এদিকে কক্সবাজার বিমানবন্দর থেকে নিজেই গাড়ির স্টিয়ারিংয়ে বসে খাল খনন কর্মসূচিতে যান প্রধানমন্ত্রী। পাশের আসনে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গাড়িতে আরও ছিলেন ডা. জুবাইদা রহমান এবং সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ। সেখান থেকেও নিজে গাড়ি চালিয়ে ডুলাহাজারা সাফারি পার্কে পৌঁছান তিনি।

পুরো রাস্তাজুড়ে হাজার হাজার স্থানীয় মানুষ ও দলীয় নেতাকর্মীরা ফুল ছিটিয়ে এবং হাত নেড়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন