ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় অন্তত দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। হামলায় আবাসিক ভবন, একটি গুদাম ও তেল শোধনাগারের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ভোরোবিয়ভ জানান, মস্কো অঞ্চলের সোফিনো এলাকায় একটি তিনতলা আবাসিক ভবনে ড্রোন আঘাত হানলে ৪৪ বছর বয়সী এক নারী নিহত হন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে।
মস্কো অঞ্চলের গভর্নর জানান, হামলায় ২৪৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সোফিনো এলাকায় একটি তিনতলা আবাসিক ভবনে ড্রোন আঘাত হানলে ৪৪ বছর বয়সী এক নারী নিহত হন। আহত হন আরও পাঁচজন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে।










কমেন্ট করুন