Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুপক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপের মধ্যে প্রকাশ্যে তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। দুপক্ষের এই সংঘর্ষে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার পর মোহাম্মদপুরের বসিলা ব্রিজের সংলগ্ন তিন রাস্তার মোড়ে এই সহিংসতার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বসিলা ব্রিজ এলাকার ‘ময়ূর ভিলা’র সামনে স্থানীয় কিশোর গ্যাং সাব্বির গ্রুপের সঙ্গে অপর একটি গ্রুপের মধ্যে হঠাৎ গোলাগুলি শুরু হয়। এতে ঘটনাস্থলেই একজন গুলিবিদ্ধ হন। তবে তাৎক্ষণিকভাবে ওই গুলিবিদ্ধ ব্যক্তির নাম কিংবা পরিচয় জানা সম্ভব হয়নি।

এদিকে ঠিক কী কারণ বা কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই দলের মধ্যে এই সশস্ত্র সংঘর্ষের সূচনা হয়েছিল, সে সম্পর্কিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন