ঢাকা অর্থনীতি ডেস্ক:
রাজধানীতে কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ড ভ্যানটি পরে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে মহাখালীর দিক থেকে মোড় নেওয়ার সময় একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর কয়েকজন মোটরসাইকেল চালক কাভার্ড ভ্যানটি আটকে রাখেন। এ সময় কয়েকজন চালককে মারধর করেন। রাস্তায় রক্তাক্ত মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল পড়ে থাকায় ওই এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়।
ঘটনাস্থলে থাকা তেজগাঁও ট্রাফিক বিভাগের সার্জেন্ট সোহেল রানা বলেন, মোটরসাইকেলটি কাভার্ড ভ্যানের নিচে চলে যাওয়ার পর চালক সেটি উদ্ধারে কোনো তৎপরতা দেখাননি। দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।










কমেন্ট করুন