Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

রাজধানীর পান্থপথে ককটেল বিস্ফোরণ, বিভিন্ন স্থানে হামলা ও নাশকতার চেষ্টা

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ধারাবাহিকতায় এবার পান্থপথ এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্বৃত্তরা ককটেলটি নিক্ষেপ করলে বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। আচমকা বিস্ফোরণে আশপাশের সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে একই দিন রাত ৮টার দিকে পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ছাড়া সন্ধ্যা ৬টা থেকে এক ঘণ্টার ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অন্তত পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাবি এলাকায় নাশকতায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

এদিন সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন প্রাঙ্গণ ও নীলক্ষেত মোড় এলাকায় পৃথক দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পাশাপাশি ভাটারা থানা এলাকার নতুনবাজার ১০০ ফিট রোডে একটি স্কুলবাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। তবে এসব পৃথক ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে পুলিশ।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন