ঢাকা অর্থনীতি ডেস্ক:
বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ধরে রাখতে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার (২১ মে) ছয়টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১০ কোটি মার্কিন ডলার ক্রয় করেছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে এই লেনদেন সম্পন্ন হয়েছে।
চলতি মে মাসে এ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক মোট ৫৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে। আর ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৬২৩ কোটি ৮৫ লাখ ডলারে।










কমেন্ট করুন