Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

ফেরিতে গাড়ি ওঠানামার আগে যাত্রীদের বাস থেকে নামা বাধ্যতামূলক: বিআইডব্লিউটিসি

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

ফেরিঘাটে গাড়ি ওঠানামার সময় সব যাত্রীকে বাধ্যতামূলকভাবে বাস থেকে নেমে যেতে হবে। এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। রোববার (২৪ মে) সংস্থাটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন গন্তব্যের যাত্রী ও যানবাহন চালকদের জানানো যাচ্ছে, ফেরিঘাটে বাস পৌঁছানোর পর যাত্রীরা অবশ্যই বাস থেকে নেমে ফেরিতে উঠবেন। একইভাবে, ঘাটে পৌঁছানোর পর ফেরি থেকে গাড়ি নামানোর পর যাত্রীরা বাসে উঠবেন। পাশাপাশি পন্টুন ও ফেরির কিনারায় কোনো যাত্রী দাঁড়াতে বা বসতে পারবেন না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

জরুরি প্রয়োজনে বিআইডব্লিউটিসির কন্ট্রোল রুমে (০১৪০৪৪৪৩৭০৭, ০১৮১৮৪৯৪৩৫০ অথবা ০২২৩৩৬২৭৭৯) যোগাযোগ করতে বলা হয়েছে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন