ঢাকা অর্থনীতি ডেস্ক:
দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার লক্ষ্যে পাঁচ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সোমবার (২২ জুন) রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার জেলায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সোমবার সন্ধ্যা থেকে ৩০ জুন পর্যন্ত এই দায়িত্ব পালন করা হবে।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রয়োজন দেখা দিলে দেশের অন্যান্য জেলাতেও দ্রুত সদস্য মোতায়েন করা হবে। এজন্য বাহিনীর সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।
বাহিনীটি বলছে, জননিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বদা প্রস্তুত রয়েছে।










কমেন্ট করুন