Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
সাদিয়া ফারজানা দিনা। ছবি : সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গে বহিষ্কার, শূন্য পদে সাদিয়া ফারজানা দিনা

ঢাকা অর্থনীতি ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন সাদিয়া ফারজানা দিনা। এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সদস্য সচিব পদ থেকে বহিষ্কার করা হয় সর্দার আমিরুল ইসলাম সাগরকে, যার ফলে পদটি শূন্য হয়ে পড়ে।

সোমবার দুপুরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্বাক্ষরিত একটি নোটিশ গণমাধ্যমে পাঠিয়ে সাদিয়া ফারজানা দিনার নতুন দায়িত্ব গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

উল্লেখ্য, সাদিয়া ফারজানা দিনা এতদিন ঢাকা মহানগর উত্তর এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য হিসেবেও কর্মরত রয়েছেন তিনি।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন