Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ সংসদ পূর্ণাঙ্গ হলো, শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

ঢাকা অর্থনীতি ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত সংসদ সদস্যরা আনুষ্ঠানিক শপথ গ্রহণ সম্পন্ন করেছেন। এই শপথ গ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ পূর্ণাঙ্গ রূপ পেল।

রোববার (৩ মে) রাত ৯টায় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১-এ অবস্থিত শপথ কক্ষে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।

এর আগে গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জনের নামে গেজেট প্রকাশ করে। রিটার্নিং কর্মকর্তা জানান, মোট ৫৩ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়ন জমা দেওয়ায় তাঁকে হিসাবের বাইরে রাখা হয়। বৈধ প্রার্থীদের মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের ১ জনসহ মোট ৪৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

বিএনপির ৩৬ জন নির্বাচিত নারী সংসদ সদস্য হলেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

জামায়াত জোটের ১২ জন নির্বাচিত এমপি হলেন— নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, ইঞ্জি. মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, ডা. মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও ইঞ্জি. মাহবুবা হাকিম।

স্বতন্ত্র জোট থেকে সুলতানা জেসমিন এমপি নির্বাচিত হয়েছেন বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন