Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

একরাতে ৩৪৭ ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের দাবি মস্কোর

৩৪৭ ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের দাবি মস্কোর। ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

রাশিয়ার বিভিন্ন অঞ্চল এবং সংলগ্ন সমুদ্রসীমায় বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ইউক্রেনের ৩৪৭টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মরণ অনুষ্ঠানের মাত্র কয়েকদিন আগে এই ঘোষণা দিল মস্কো।

মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতি অনুযায়ী, বুধবার গ্রিনিচ মান সময় রাত ১৮০০টা থেকে বৃহস্পতিবার ভোর ০৪০০টার মধ্যে মোট ৩৪৭টি ড্রোন ভূপাতিত করা সম্ভব হয়েছে।

চলতি সপ্তাহে উভয় পক্ষই পৃথকভাবে একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দেয়। ৬ মে ইউক্রেন যুদ্ধবিরতির প্রস্তাব তুললেও রাশিয়া সেটি আমলে নেয়নি।

পাল্টা পদক্ষেপ হিসেবে ক্রেমলিন ৮ ও ৯ মে যুদ্ধবিরতির দাবি জানায়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ-সংক্রান্ত স্মরণানুষ্ঠানের তারিখের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারিত। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন