Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

আদমজী ইপিজেডে পোশাক কারখানার গোডাউনে আগুন, কাজ করছে ৯ ইউনিট

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের ভেতরে অবস্থিত অনন্ত অ্যাপারেলসের কাপড়ের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুলাই) ভোর ৪টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

সংবাদ পেয়ে ভোর ৪টা ১৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন