ঢাকা অর্থনীতি ডেস্ক:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি মঙ্গলবার দেশের সব জেলা ও মহানগরে বিকেল ৫টায় এই কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে।
সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের সব জেলা ও মহানগর শাখাকে বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সময়ে রাজধানীর বিজয়নগরে বিকেল ৫টায় বিক্ষোভ সমাবেশ ডেকেছে ১১ দলীয় জোটও।
এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।










কমেন্ট করুন