Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ছবি : সংগৃহীত

অর্থমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ, আলোচনায় অর্থনৈতিক সহযোগিতা

ঢাকা অর্থনীতি ডেস্ক:

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক সহযোগিতা এবং দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করেছেন অর্থ ও পরিকল্পনমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে অর্থ ও পরিকল্পনমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক বার্তায় জানানো হয়েছে, বৈঠকে বিশেষ গুরুত্ব দিয়ে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়।

বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, জ্বালানি ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতা বিদ্যমান। এসব খাতে চলমান প্রকল্পগুলোর কার্যকর বাস্তবায়ন দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

দেশে বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরানোর ওপর বর্তমানে গুরুত্ব দিচ্ছে সরকার। এই প্রেক্ষাপটে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও কার্যকর করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

ভারতের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বিনিয়োগের নতুন সুযোগ তৈরি এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও পারস্পরিক আলোচনা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৈঠকটি দুই দেশের অর্থনৈতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন