Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের নেতৃত্বে হুমায়ুন কবির

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
অ্যান্টিগুয়া ও বারবুডায় আয়োজিত কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের প্রাক-সিএইচওজিএম (প্রি-সিএইচওজিএম) বৈঠকের উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (২ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসের আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়ায় উচ্চপর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিদলের প্রধানেরা অংশগ্রহণ করেন।
বৈঠকে কমনওয়েলথের বিভিন্ন অঙ্গসংস্থা ও ফোরামের কাজের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি জোটটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সংস্থাটির পরবর্তী করণীয় নির্ধারণে অংশগ্রহণকারী প্রতিনিধিরা নিজ নিজ দিকনির্দেশনা প্রদান করেন।
এর আগে রোববার সন্ধ্যায় ২৮তম কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনে (সিএইচওজিএম) বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে সেন্ট জনসে পৌঁছান হুমায়ুন কবির।
১ থেকে ৪ নভেম্বর অনুষ্ঠিত এবারের সম্মেলনের পররাষ্ট্রমন্ত্রীদের উচ্চপর্যায়ের নির্বাহী অধিবেশন এবং সরকারপ্রধানদের পর্যায়ের মূল বৈঠকে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর। এ ছাড়া শীর্ষ সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে তাঁর একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন