Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ছবি : সংগৃহীত

পারস্য উপসাগর থেকে সরে গেছে যুক্তরাষ্ট্রের সব যুদ্ধজাহাজ: আইআরজিসি

ঢাকা অর্থনীতি ডেস্ক:

তৃতীয় রমজান যুদ্ধের আগে পারস্য উপসাগরে আমেরিকার ৩০ থেকে ৪০টি যুদ্ধজাহাজ মোতায়েন ছিল, কিন্তু এখন সেখানে একটি মার্কিন যুদ্ধজাহাজও নেই বলে দাবি করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র কমান্ডার মোহেব্বি।

ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে এ খবর জানিয়েছে।

কমান্ডার মোহেব্বি আরও বলেন, ইরানের বিরুদ্ধে নতুন কোনো হুমকি এলে লক্ষ লক্ষ মাইলজুড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন, হাজার হাজার বিদ্যুৎকেন্দ্র, সব আমেরিকান ও নন-আমেরিকান সিস্টেম এবং এমনকি ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত বৈশ্বিক অবকাঠামোও ঝুঁকির মুখে পড়বে।

মার্কিন সামরিক শক্তি একই সঙ্গে একাধিক রণাঙ্গনে লড়াইয়ের সক্ষমতার ওপর নির্মিত বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, ইরানের সঙ্গে যুদ্ধে মার্কিন অস্ত্রভাণ্ডার হ্রাস পাওয়ার ঘটনা প্রশান্ত মহাসাগরে রাশিয়া ও চীনের মোকাবেলায় যুক্তরাষ্ট্রের জন্য নতুন হুমকি তৈরি করেছে।

সূত্র: পার্সটুডে

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন