Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ছবি : সংগৃহীত

এসএসসি পরীক্ষার ফলাফল, ঘরে বসে দ্রুত যেভাবে দেখবেন

ঢাকা অর্থনীতি ডেস্ক:

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে পর্যন্ত অনুষ্ঠিত হয়। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।

ঘরে বসেই দ্রুত যেভাবে দেখবেন

ঘরে বসেই অনলাইনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল দেখা যাবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি eduboardresult.gov.bdeducationboardresults.gov.bd ওয়েবসাইটেও ফলাফল পাওয়া যাবে।

এ ছাড়া এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। এসএসসি, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফল জানতে যথাক্রমে নিচের ফরম্যাটে এসএমএস লিখতে হবে—

SSC<space>BOARD<space>ROLL<space>YEAR
অথবা
SSC<space>MAD<space>ROLL<space>YEAR
অথবা
SSC<space>TEC<space>ROLL<space>YEAR

এরপর এসএমএসটি ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য, যার মধ্যে সব ট্যাক্স অন্তর্ভুক্ত।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন