ঢাকা অর্থনীতি ডেস্ক:
চলতি বছরের জুন মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ১৬ শতাংশে নেমে এসেছে। মে মাসে এই হার ছিল ৯ দশমিক ৪২ শতাংশ। মূলত খাদ্যপণ্যের মূল্যস্ফীতি হ্রাস পাওয়ায় সামগ্রিক মূল্যস্ফীতিতেও ইতিবাচক প্রভাব পড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাসিক মূল্যস্ফীতির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, জুন মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতেই মূল্যস্ফীতির হার কমেছে। খাদ্য খাতে মূল্যস্ফীতি মে মাসের ৯ দশমিক ০৬ শতাংশ থেকে কমে জুনে ৮ দশমিক ৬০ শতাংশে নেমে এসেছে।
খাদ্যবহির্ভূত খাতেও মূল্যস্ফীতির হার কিছুটা হ্রাস পেয়েছে। মে মাসে এ খাতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭১ শতাংশ, যা জুনে কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৬১ শতাংশে।
সাম্প্রতিক মাসগুলোতে খাদ্যপণ্যের দামের ঊর্ধ্বগতির কারণে মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে ছিল। তবে জুনে খাদ্যদ্রব্যের দাম কিছুটা কমে আসায় সামগ্রিক মূল্যস্ফীতিতেও স্বস্তির ইঙ্গিত মিলছে।










কমেন্ট করুন