Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ছবি : সংগৃহীত

মিসরের বিপক্ষে ইতিহাস আর্জেন্টিনার পক্ষে, শেষ আটে স্বপ্ন অটুট

ঢাকা অর্থনীতি ডেস্ক:

নবাগত কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ের পরও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়েছে আর্জেন্টিনা। এর মধ্য দিয়ে ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখার স্বপ্ন এখনো বাঁচিয়ে রেখেছে আলবিসেলেস্তেরা। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে এবার তাদের প্রতিপক্ষ মিসর। এই ম্যাচে জয়ী দল শেষ আটে মুখোমুখি হবে সুইজারল্যান্ড বা কলম্বিয়ার।

শেষ ষোলোর এই লড়াইয়ে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার পূর্ব অভিজ্ঞতা খুব বেশি নয়। দুই দলের একমাত্র সাক্ষাৎ হয়েছিল ২০০৮ সালের ২৬ মার্চ, কায়রোয় অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে। সেই ম্যাচে ২-০ গোলের জয় পায় আর্জেন্টিনা। আলফিও বাসিলের অধীনে খেলা দলটির হয়ে দ্বিতীয়ার্ধে গোল করেন সার্জিও আগুয়েরো ও নিকোলাস বুরদিসো।

আফ্রিকার দলগুলোর বিপক্ষে আর্জেন্টিনার সামগ্রিক রেকর্ডও বেশ সমৃদ্ধ। গত তিন দশকের বেশি সময়ে মহাদেশটির প্রতিপক্ষদের বিরুদ্ধে মোট আটটি ম্যাচ খেলেছে তারা। এর মধ্যে পাঁচবারই প্রতিপক্ষ ছিল নাইজেরিয়া এবং প্রতিবারই জয় পেয়েছে আর্জেন্টিনা।

তবে আফ্রিকান দলের বিপক্ষে তাদের একমাত্র পরাজয় আসে ১৯৯০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে, যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ক্যামেরুনের কাছে হারতে হয় তাদের। এরপর ২০০৬ সালে আইভরি কোস্ট এবং চলতি আসরে কেপ ভার্দেকেও হারিয়েছে আর্জেন্টিনা। ইতিহাসের বিচারে তাই মিসরের বিপক্ষে আর্জেন্টিনাকেই কিছুটা এগিয়ে রাখছেন বিশ্লেষকরা।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন