সাভার প্রতিনিধি:
আরো একটি অনুষদ এবং তিনটি নতুন একাডেমিক প্রোগ্রাম চালুর উদ্যোগ নিয়েছে গণ বিশ্ববিদ্যালয়। বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির ২৯তম একাডেমিক কাউন্সিল সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ব্যবসায় অনুষদের অধীনে অ্যাকাউন্টিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এবং মার্কেটিং নামে তিনটি নতুন বিভাগ চালুর অনুমোদন দেওয়া হয়।
এ ছাড়া সভায় বিগত সভার কার্যবিবরণী অনুমোদন, বিভিন্ন সেশনের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল অনুমোদন, একাডেমিক ক্যালেন্ডার এবং সংশোধিত পরীক্ষা নীতিমালাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক ডা. আবুল কাশেম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানা, বিভিন্ন অনুষদের ডিন এবং একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যরা।










কমেন্ট করুন