ঢাকা অর্থনীতি ডেস্ক:
শনিবার (২৭ জুন) চমেক হাসপাতালের সম্মেলন কক্ষে কেএসআরএমের উপব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদ ও চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের কাছে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন কেএসআরএমের পরিচালক জসিম উদ্দিন, উপ পরিচালক ডা. ইলিয়াছ চৌধুরী, সহকারী পরিচালক ডা. কাজী সাইফুল আলম, ডা. দেব প্রসাদ চক্রবর্তী, ডা. রুমা ভট্টাচার্য্য, কেএসআরএম উপ-মহাব্যবস্থাপক ওয়াহিদুজ্জামান, মোস্তফা আনোয়ার, মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম, ব্যবস্থাপক তাজ উদ্দিন, করপোরেট চিকিৎসক ডা. মেজবাহ উদ্দিন, চমেক ডা. জুনায়েদ আহমেদ, কেএসআরএম ব্র্যান্ড সমন্বয়ক মনিরুজ্জামান রিয়াদ, মিজান উল হক, মিথুন বড়ুয়া, মিজানুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদ বলেন, দুই হাজার ২০০ বেডের চমেক হাসপাতালে যে বাজেট তা অপ্রতুল। তাই অনেক রোগী চিকিৎসা নিতে গিয়ে নিঃস্ব হয়ে যায়। কেএসআরএমের এমন সহায়তা রোগীদের অনেক উপকার হবে। তিনি কেএসআরএমের মতো অন্যন্যা শিল্পগ্রুপকে এমন কাজে সহায়তা করার আহ্বান করেন।
কেএসআরএমের পক্ষে পরিচালক (বিক্রয় ও বিপণন) জসিম উদ্দিন বলেন, কেএসআরএম পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত চমেক হাসপাতালে মানবিক সহায়তার সহযাত্রী হয়ে। আমাদের নিরলস প্রচেষ্টা মানুষের পাশে থাকা। যেকোনো মানবিক মূল্যবোধ সম্পন্ন কাজে আমাদের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।









কমেন্ট করুন