ঢাকা অর্থনীতি ডেস্ক:
দেশের রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত ৯টা ২৯ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায়। তবে ইএমএসসির তথ্যে উৎপত্তিস্থল ঢাকার কাছে উল্লেখ করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের কম্পন রাজধানী ঢাকা ছাড়াও ময়মনসিংহ, নরসিংদীসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে।
ভূমিকম্পের সময় রাজধানীর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক বাসিন্দা দ্রুত ঘর ও ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন। কেউ কেউ উঁচু ভবনের আশপাশ থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন।
এদিকে সম্ভাব্য আফটারশকের আশঙ্কায় অনেক মানুষকে ভবনের বাইরে অবস্থান করতে দেখা গেছে।










কমেন্ট করুন