Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

স্টিয়ারিংয়ে প্রধানমন্ত্রী, পাশে পার্থ; ছবি ঘিরে সামাজিক মাধ্যমে তোলপাড়

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

গাড়ির স্টিয়ারিং ধরে বসে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পাশের আসনে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। এই ছবিটি নিজের ফেসবুক পেজে প্রকাশ করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ।

মঙ্গলবার (৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি পোস্ট করেন তিনি। ছবির ক্যাপশনে লেখা ছিল, “পার্লামেন্টের পথে।”

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ক্যাপশন ও ছবির বার্তাকে ঘিরে রাজনৈতিক অঙ্গন এবং অনলাইন ব্যবহারকারীদের মধ্যে নানামুখী আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন