ঢাকা অর্থনীতি ডেস্ক:
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে অজুহাত দেখিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে কড়া বার্তা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাজার পরিস্থিতির ওপর সরকারের নজরদারি অব্যাহত থাকবে বলেও সতর্ক করেন তিনি।
আজ শুক্রবার সিলেট জেলা পরিষদের ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, “জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সরকারের তদারকির সুযোগ রয়েছে এবং বাজার পরিস্থিতি নজরদারিতে রাখা হবে। কেউ বাজার প্রভাবিত করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না।”
জ্বালানি তেলের দাম বাড়ার কারণে যে মূল্যস্ফীতি দেখা দিয়েছে, তা সাময়িক বলে দাবি করেন বাণিজ্যমন্ত্রী। তিনি আরও বলেন, “পণ্যের পরিবহন ব্যয় কমাতে বন্দরের সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি। অন্যথায় সরবরাহ ব্যয় কমানো সম্ভব হবে না।”










কমেন্ট করুন