Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে ৯.০৪ শতাংশ, চাপ বাড়ছে খাদ্যবহির্ভূত খাতে

মূল্যস্ফীতি। ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান আক্রমণের জেরে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির প্রভাবে এপ্রিল মাসে দেশে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৯.০৪ শতাংশে, যা আগের মাস মার্চে ছিল ৮.৭১ শতাংশ। আজ বুধবার (৬ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।

গত বছরের একই সময়ে মূল্যস্ফীতির হার ছিল ৯.১৭ শতাংশ। বার্ষিক তুলনায় সামান্য কমতি দেখা গেলেও মাসভিত্তিক হিসেবে মূল্যস্ফীতির চাপ স্পষ্টতই বেড়েছে।

বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, এপ্রিলে খাদ্য খাতে মূল্যস্ফীতি মার্চের ৮.২৪ শতাংশ থেকে বেড়ে ৮.৩৯ শতাংশে উঠেছে। আর খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে ৯.৫৭ শতাংশে পৌঁছেছে, যা মার্চে ছিল ৯.০৯ শতাংশ।

বার্ষিক তুলনায় দেখা যায়, গত বছরের এপ্রিলে খাদ্য ও খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার ছিল যথাক্রমে ৮.৬৩ শতাংশ ও ৯.৬১ শতাংশ।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন