Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ছবি : সংগৃহীত

১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান

ঢাকা অর্থনীতি ডেস্ক:

১১২ কোটি টাকার চেক ডিজঅনারের এক মামলায় সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এক হাজার টাকার মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মোহাদ্দেসুল আমিন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ব্যাংকের বারবার তাগিদের পর বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেডের পক্ষে ১১২ কোটি টাকার একটি চেক ইস্যু করা হয়। ২০২৫ সালের ১৯ নভেম্বর চেকটি এক্সিম ব্যাংকের হেড অফিস করপোরেট শাখায় জমা দেওয়া হলে একই দিন ব্যাংক সেটি “Insufficient Fund” (অপর্যাপ্ত তহবিল) উল্লেখ করে ফেরত দেয়।

পরে ২৬ নভেম্বর নিবন্ধিত ডাকযোগে আইনি নোটিশ পাঠিয়ে ৩০ দিনের মধ্যে চেকের অর্থ পরিশোধের জন্য বলা হলেও নির্ধারিত সময়ের মধ্যে আসামিরা সেই অর্থ পরিশোধ করেননি।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন