ঢাকা অর্থনীতি ডেস্ক:
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অপরাধসংক্রান্ত বিষয়ে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। পাশাপাশি কোনো ব্যক্তিকে নিজ উদ্যোগে আটক বা শারীরিকভাবে নির্যাতন না করার বিষয়েও সতর্ক করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ব্যক্তি অপরাধের সঙ্গে জড়িত বলে সন্দেহ হলে বা কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে। প্রয়োজনে দেশটির জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯ অথবা ৯১১-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, কোনো অবস্থাতেই অপরাধের অভিযোগে কাউকে নিজ উদ্যোগে আটক রাখা বা শারীরিকভাবে নির্যাতন করা যাবে না। সৌদি আরবের প্রচলিত আইনে এ ধরনের কর্মকাণ্ড গুরুতর অপরাধ বলে বিবেচিত হয়।
সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে স্থানীয় আইন-কানুন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।










কমেন্ট করুন