Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

সাবেক সেনা কর্মকর্তা মেজর হাফিজ গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

রাষ্ট্রবিরোধী তৎপরতা ও বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত শনিবার (৩০ অক্টোবর) গভীর রাতে রাজধানীর অভিজাত এলাকা বনানীর একটি বাসা থেকে অভিযান পরিচালনা করে তাঁকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন সংবেদনশীল কার্যকলাপে প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততা এবং ২০০৯ সালের আলোচিত বিডিআর সদর দপ্তর হত্যাকাণ্ডের নেপথ্য পরিকল্পনাকারীদের সাথে তাঁর যোগাযোগের সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ডিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, আটকের পর তাঁকে তাৎক্ষণিকভাবে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে তাঁর সুনির্দিষ্ট ভূমিকা এবং অন্যান্য রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ চলছে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন