Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ছবি : সংগৃহীত

মতিঝিলের শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পি চার সহযোগীসহ গ্রেপ্তার

ঢাকা অর্থনীতি ডেস্ক:

রাজধানীর মতিঝিল এলাকার শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পিকে তার চার সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) মতিঝিলের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত কয়েক মাসে মতিঝিল এলাকায় সংঘটিত অধিকাংশ অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তানিম রেজা বাপ্পি ও তার সহযোগীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। পরে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাপ্পির কথিত অফিসে অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, তানিম রেজা বাপ্পির বিরুদ্ধে হত্যা চেষ্টাসহ মোট ৭টি মামলা রয়েছে। এর আগেও বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে জামিনে মুক্ত হয়ে তিনি আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন