ঢাকা অর্থনীতি ডেস্ক:
দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি (সিএসআর)-এর নামে তামাক কোম্পানির সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
১৭ আগস্ট ২০২৬ তারিখে জারি করা এক স্মারকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানকে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
স্মারকে বলা হয়েছে, ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬’-এর ধারা-৫(৩)-এর বিধান যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিধান লঙ্ঘনের ক্ষেত্রে মনিটরিং এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের একটি স্মারকের পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে স্মারকে উল্লেখ করা হয়েছে। স্মারকে স্বাক্ষর করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার।










কমেন্ট করুন