Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ছবি : সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে পরিচালক (অর্থ) পদে চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকা অর্থনীতি ডেস্ক:

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিনিয়র ম্যানেজমেন্ট টিমে পরিচালক (অর্থ) পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২০ জুলাই ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটি একটি এবং নিয়োগ হবে চুক্তিভিত্তিক। প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তি করা হবে এবং কর্মদক্ষতার ভিত্তিতে পরবর্তীতে চুক্তির মেয়াদ নবায়নের সুযোগ রাখা হয়েছে।

যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) অথবা জ্যেষ্ঠ আর্থিক নির্বাহী হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পরিবহন বা সংশ্লিষ্ট সেবা খাতে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বয়সসীমা সর্বোচ্চ ৬০ বছর নির্ধারণ করা হয়েছে, তবে ব্যতিক্রমী যোগ্যতার ক্ষেত্রে তা শিথিলযোগ্য। নির্বাচিত প্রার্থীকে প্রতিষ্ঠানের প্রচলিত নীতিমালা অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংযুক্ত করে mgremp@biman.gov.bd ই-মেইল ঠিকানায় আবেদন পাঠাতে হবে। আবেদনের শেষ তারিখ ২০ জুলাই ২০২৬।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন