Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

প্রাইভেটকারে এসে ড্রিল মেশিনে তালা ভেঙে মাদ্রাসার দানবাক্স চুরি, সিসিটিভিতে ধরা পড়ল দৃশ্য

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

সিলেট নগরীতে প্রাইভেটকারে এসে একটি মাদ্রাসার দানবাক্স থেকে টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর ঘাসিটুলা জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে। চুরির দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়ে যাওয়ায় ফুটেজটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত আনুমানিক ৩টা ৪৬ মিনিটে একটি সাদা প্রাইভেটকার মাদ্রাসার দানবাক্সের সামনে এসে থামে। কিছুক্ষণ পর গাড়ি থেকে নেমে আসেন এক যুবক, এরপর সাদা টি-শার্ট পরা আরেক যুবকও বের হন। এরপর দুজন মিলে ড্রিল মেশিন দিয়ে দানবাক্সের তালা ভেঙে টাকা নিয়ে দ্রুত গাড়িতে উঠে চলে যান।

এলাকাবাসীর দাবি, একই রাতে একই কায়দায় আশেপাশের কয়েকটি মসজিদ থেকেও টাকা চুরির ঘটনা ঘটেছে। উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, দ্রুত এর সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি দেখেছি। এখনো কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেনি। তবে দুজন সাব ইন্সপেক্টরসহ আমাদের একটি দল কাজ করছে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন