ঢাকা অর্থনীতি ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় দেশের বিভিন্ন খাতের উন্নয়নসংশ্লিষ্ট প্রকল্প নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। অবকাঠামো, স্বাস্থ্য, প্রযুক্তি, জ্বালানিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের উন্নয়ন পরিকল্পনা এই বৈঠকে পর্যালোচনা করা হতে পারে।
উল্লেখ্য, গত ৯ জুন অনুষ্ঠিত একনেক সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১২টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছিল, যার মধ্যে ১০টি প্রকল্প অনুমোদন পায়।










কমেন্ট করুন