ঢাকা অর্থনীতি ডেস্ক:
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তি বেড়েছে চীনের মুদ্রা রেনমিনবি বা ইউয়ানের। সোমবার (১২ অক্টোবর) চীনের বৈদেশিক মুদ্রা বাণিজ্য ব্যবস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, ডলারের বিপরীতে ইউয়ানের কেন্দ্রীয় সমতা হার ১৭ পিপস বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৭৩১৩ ইউয়ানে।
চীনের স্পট বৈদেশিক মুদ্রাবাজারে প্রতিদিন ইউয়ানের বিনিময় হার কেন্দ্রীয় সমতা হারের তুলনায় সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত বাড়তে বা কমতে পারে।
বাজার খোলার আগে আন্তঃব্যাংক বাজারের বাজার-নির্ধারকদের দেওয়া দরগুলোর গড় হিসাব করে ইউয়ানের কেন্দ্রীয় সমতা হার নির্ধারণ করা হয়।
সূত্র: সিএমজি, সিনহুয়া










কমেন্ট করুন