Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

টানা তিন দফায় ৭ হাজার ৬৯৮ টাকা কমল স্বর্ণের দাম

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

টানা তৃতীয় দফায় দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম কমানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমে হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১০০ টাকা কমে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ হাজার ৫৭৫ টাকা কমে ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গতকাল ১১ নভেম্বর টানা তিন দফা দাম বাড়ানোর পর দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তখন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমে হয় ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ২১ ক্যারেটে ২ হাজার ৬২৪ টাকা কমে দাঁড়ায় ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ২১৬ টাকা কমে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা কমে হয় ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

সব মিলিয়ে তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম কমানো হলো ৭ হাজার ৬৯৮ টাকা। এর আগে গত ২, ৪ ও ৫ নভেম্বর টানা তিন দফা স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। ওই তিন দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম বেড়েছিল ১২ হাজার ৭২ টাকা।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন