Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত

ঝিনাইদহে বাসার গেট ভেঙে তানাইমকে গ্রেপ্তারের চেষ্টার অভিযোগ পাটওয়ারীর

ঢাকা অর্থনীতি ডেস্ক:

ঝিনাইদহে বাসার গেট ভেঙে এনসিপি কর্মী তানাইমকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।

আজ রোববার (২৪ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ তোলেন। পোস্টের সঙ্গে একটি ভিডিওও শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘আইয়্যামে জাহেলিয়াত যেন আবার ফিরে এসেছে। এই অন্ধকারের বিরুদ্ধে আমাদের ঘুরে দাঁড়াতেই হবে লাল জুলাই মতো।’ পোস্টে আরও লেখেন, ‘ঝিনাইদহে তানাইমের বাসার গেট ভেঙে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।’

উল্লেখ্য, এনসিপির সক্রিয় নেতাকর্মী তানাইম সম্প্রতি ঝিনাইদহ শহরে নাসীরুদ্দীন পাটওয়ারীর সফরকালে অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে হামলার শিকার হয়েছিলেন।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন